শর্তসাপেক্ষে চালু হচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল: মগবাজারের শাখার লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। তদন্ত কমিটির সার্বিক প্রতিবেদন সন্তোষজনক বিবেচনা করে কঠোর কয়েকটি শর্ত সাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় চিকিৎসা কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক সরকারি আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।














