আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সংবাদপত্রগুলোতে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই তথ্য নিশ্চিত করেছে।
নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি পালন করা হবে। এই ছুটির কারণে আগামী ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে অনলাইন নিউজ পোর্টাল এবং সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করণ এই সময়ে চালু থাকবে কি না, তা স্ব স্ব প্রতিষ্ঠান নির্ধারণ করবে।







