ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। শিক্ষাপঞ্জী ও সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৪ মে থেকে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি কার্যকর হবে। তবে ২২ ও ২৩ মে (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা কার্যত ২১ মে শেষবারের মতো ক্লাসে অংশ নেবেন।
ছুটির বিস্তারিত সময়সূচি:
-
সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি): এসব প্রতিষ্ঠানে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ছুটি বরাদ্দ করা হয়েছে। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন (রোববার) থেকে পুনরায় পাঠদান শুরু হবে। এতে শিক্ষার্থীরা টানা ১৬ দিনের অবকাশ পাচ্ছে।
-
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান: মাদ্রাসার ছুটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে দীর্ঘ। ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা ১৪ জুন (রোববার) শ্রেণিকক্ষে ফিরবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা টানা ২৩ দিনের ছুটি উপভোগ করতে পারবে।
সরকারি ও সাধারণ ছুটি:
রোজার ঈদের ধারাবাহিকতায় কোরবানির ঈদেও দেশবাসী দীর্ঘ ছুটি পাচ্ছেন। সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির ঠিক আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।







