ঝড়-বৃষ্টিতে কমেছে চাহিদা; সারা দেশে লোডশেডিংমুক্ত মঙ্গলবার - Peoples News
 

 

ঝড়-বৃষ্টিতে কমেছে চাহিদা; সারা দেশে লোডশেডিংমুক্ত মঙ্গলবার

মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশজুড়ে শুরু হওয়া ঝড়-বৃষ্টির প্রভাবে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ফলে লোডশেডিংয়ের ভোগান্তি থেকে সাময়িক মুক্তি পেয়েছে সাধারণ মানুষ। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার দেশের কোথাও কোনো লোডশেডিং হয়নি।

বুধবার (২৯ এপ্রিল) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, আবহাওয়া শীতল হওয়ার কারণে বিদ্যুতের ব্যবহার কমে যাওয়ায় সারা দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। এর ফলে দিনভর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পেয়েছেন গ্রাহকরা।

গত কয়েক দিনের তীব্র তাপদাহ ও জ্বালানি সংকটের কারণে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছিল। এর মধ্যেই সোমবার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আশ্বাস দিয়েছিলেন যে, আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হবে। তবে প্রকৃতির কৃপায় মন্ত্রীর নির্ধারিত সময়ের আগেই সারা দেশ আপাতত লোডশেডিংমুক্ত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top