কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা, কাতারের নিন্দা

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় শীর্ষস্থানীয় হামাস নেতাদের লক্ষ্য করে একটি হামলা চালানো হয়েছে। এ সময় শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে হামাসের একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন দলের শীর্ষ নেতারা। ঠিক সেই সময় হামলাটি চালানো হয়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এটি আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন এবং কাপুরুষোচিত আক্রমণ।

এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন সাহায্যপ্রার্থীও রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৬০৫ জন নিহত এবং এক লাখ ৬৩ হাজার ৩১৯ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং প্রায় ২০০ জনকে জিম্মি করা হয়েছিল।

সূত্র- আলজাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top