ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক সিগন্যাল নিয়ে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সভা
 

 

রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা

রাজধানী ঢাকার দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে একটি আধুনিক ও কার্যকর কাঠামোয় নিয়ে আসার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষ এ সভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, ঢাকার যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা সংস্কার নিয়ে এটি ছিল প্রধানমন্ত্রীর দ্বিতীয় বিশেষ সভা। সভায় নগরীর সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন, বিভিন্ন গণপরিবহণ ব্যবস্থার মধ্যে সুষ্ঠু সমন্বয় নিশ্চিতকরণ, ট্রাফিক সিগন্যাল আধুনিকায়ন এবং সেবা প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে আন্তঃসমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এছাড়াও সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এই সভায় অংশগ্রহণ করেন। যানজটমুক্ত ঢাকা গড়তে সরকার যে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে, এই উচ্চপর্যায়ের সভাটি তারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top