শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপিরা; পূর্ণাঙ্গ রূপ পেল ত্রয়োদশ জাতীয় সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন. রোববার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ বাক্য পাঠ করান. এই শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ এখন পূর্ণাঙ্গ রূপ লাভ করল. এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন নারী সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করেছিল।

নবনির্বাচিত এই সদস্যদের মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের ১ জন সদস্য রয়েছেন. তবে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হলেও আইনি প্রক্রিয়া ও আপিলের কারণে তার নাম এখনো গেজেট আকারে প্রকাশিত হয়নি. ফলে তিনি এই শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

বিএনপির সংসদ সদস্যবৃন্দ:

সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের সংসদ সদস্যবৃন্দ:

নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, প্রকৌশলী মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু এবং তাসমিয়া প্রধান. (এ জোটে থাকা প্রকৌশলী মাহবুবা হাকিমও শপথ নিয়েছেন)।

স্বতন্ত্র জোটের সংসদ সদস্য:

সুলতানা জেসমিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top