খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চায় বিএনপি
 

 

খালেদা জিয়ার শোককে দলীয় সংকীর্ণতায় ব্যবহার না করে শক্তিতে পরিণত করতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে ব্যবহার করতে চায় বিএনপি। বৃহস্পতিবার কবর জিয়ারত শেষে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশনেত্রী এখনো মানুষের হৃদয়ে বেঁচে আছেন। গণতন্ত্রের মা হিসেবে তিনি বিশ্বে দৃষ্টান্ত। জানাজায় বিপুল জনসমাগম ইতিহাস সৃষ্টি করেছে।”

তিনি বলেন, খালেদা জিয়া জীবন, পরিবার ত্যাগ করে গণতন্ত্রের জন্য লড়েছেন। তাঁর দেশপ্রেমের তুলনা নেই। শোককে দলীয় সংকীর্ণতায় নয়, জাতীয় বিনির্মাণে ব্যবহার করব। গণতান্ত্রিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়াই জাতির দাবি।

জনপ্রত্যাশা আকাশছোঁয়া উল্লেখ করে বলেন, “পূরণ করতে পারব কি না শঙ্কিত। কিন্তু ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করব।”

নির্বাচন প্রসঙ্গে বলেন, খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হবে। বিকল্প প্রার্থীরা লড়বেন। নির্বাচন পেছানোর আইনি সুযোগ নেই।

তারেক রহমানের মনোবল প্রসঙ্গে বলেন, “রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শক্ত থাকতে হবে। বিকল্প নেই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top