ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, “যারা এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। সরকারের কোনো ঢিলেমি বরদাশত করা হবে না।”
শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে তিনি বলেন, “এই ঘটনা স্পষ্ট বার্তা দেয়—কেউ যদি আবার ফ্যাসিবাদী সন্ত্রাস ফিরিয়ে আনতে চায়, জনগণ তা রুখে দেবে। বাংলাদেশ কারও বাপ-দাদার জমিদারি নয়, এটা ১৮ কোটি মানুষের সম্পদ।”
হাদির অবস্থা সংকটাপন্ন। লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শফিকুর রহমান তাঁর সুস্থতা কামনা করে বলেন, “আল্লাহ যেন তাকে ফিরিয়ে দেন, যাতে রাজপথে আবার আমাদের সঙ্গে লড়াই করতে পারেন।”
দুপুরে বিজয়নগরে গুলিবিদ্ধ হন হাদি। পুলিশ তদন্ত শুরু করেছে।







