ডাকসু নির্বাচন ফলাফল: আজ রাতেই ভোটগণনা ও ফল প্রকাশ
 

 

রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান: ডাকসু নির্বাচনের ফলাফল আজ রাতেই, ৮০% এর বেশি ভোট পড়েছে

দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রগুলোতে এরই মধ্যে ভোটগণনা শুরু হয়েছে। আজ রাত ১১টা বা ১২টার মধ্যে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানীগণমাধ্যমকে তিনি বলেন, “আমাদের ধারণা ৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে।”

নির্বাচনের পরিসংখ্যান

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩ ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিলেন।

এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি হল সংসদে ১৩টি করে মোট ১৮টি হলে পদের সংখ্যা ২৩৪টি, যার বিপরীতে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা এবারের নির্বাচনে অংশ নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top