প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতা জানাতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে তার হোটেল স্যুইটে একত্রিত হন বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা। তারা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ রূপান্তরকালে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে-ফ্রেইবারগারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে।














