নতুন সরকারের ১৮০ দিনের লক্ষ্যমাত্রা: জুলাই সনদ বনাম প্রশাসনিক অগ্রাধিকার
বাংলাদেশে এক নতুন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার। তবে শুরুতেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে ‘১৮০ দিন’ মেয়াদের একটি বিশেষ সময়সীমা। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে আলাদা শপথ নিয়ে ১৮০ দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করার কথা ছিল














