কাতারে ইসরায়েলি হামলার পর প্রথমবার মুখ খুললেন হামাসের শীর্ষ নেতা
কাতারে গত সপ্তাহে ইসরায়েলি হামলার পর এই প্রথম মুখ খুললেন হামাসের শীর্ষ নেতা গাজী হামাদ, যিনি হামলার সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। তিনি এই হামলাকে ‘তীব্র’ বলে বর্ণনা করেছেন এবং এতে হামাসের পাঁচ সদস্য ও কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হলেও তাদের জ্যেষ্ঠ নেতারা বেঁচে গেছেন বলে নিশ্চিত করেছেন।













