উত্তর আরব সাগর থেকে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজের ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশিসহ একাধিক দেশের নাগরিক রয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা যায়, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে জরুরি সাহায্যের সংকেত পাঠানো হলে দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার অভিযান চালায় পাকিস্তান নৌবাহিনী। পরে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে করাচি-তে নিয়ে যাওয়া হয়।
উদ্ধারকৃতদের উন্নত চিকিৎসার জন্য করাচিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে জাহাজটি বিপদে পড়ে সাহায্য চেয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
সামরিক বিবৃতিতে বলা হয়, ‘গোল্ড অটাম’ জাহাজে থাকা নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া-এর নাগরিকরা রয়েছেন।
এছাড়া, তাদের প্রয়োজনীয় চিকিৎসা শেষে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও নেওয়া হবে বলে জানানো হয়েছে।







