বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২(ক) ধারা অনুযায়ী খালেদা জিয়াকে এই মর্যাদা দেওয়া হলো। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বর্তমানে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। তিনি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।







