গুলিবিদ্ধ হাদির খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস: চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় তিনি টেলিফোন কলের মাধ্যমে হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।

প্রধান উপদেষ্টা ওমর বিন হাদিকে জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিতএই হামলার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, “আমি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ওসমান হাদির ভাইকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দেন। তিনি স্পষ্টভাবে বলেন, “হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে।” তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে দেশে-বিদেশে যেখানে প্রয়োজন হয়, সেখানেই সরকার সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে।

প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে ওসমান হাদির জন্য আরোগ্য কামনা করেন। তিনি বলেন, “হাদি আমাদের সবার অতি আপন ও স্নেহের মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা তার জন্য দোয়া করছি, আশা করি তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top