বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত: সিসিইউতে নিবিড় চিকিৎসা চলছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। টানা এক সপ্তাহ ধরে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমেদ বলেন, “ম্যাডামের অবস্থা আগের মতোই। উন্নতি বা অবনতি—কোনোটাই বলা যাচ্ছে না। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে।”

যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে চিকিৎসায় যুক্ত হয়েছেন। চীনের ১০ সদস্যের চিকিৎসক দলও সহযোগিতা করছে। লন্ডন ক্লিনিক, জনস হপকিন্সসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা ভার্চুয়ালি যুক্ত আছেন। ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক খোঁজ রাখছেন।

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। হৃদযন্ত্রের পুরনো সমস্যার সঙ্গে নতুন জটিলতা যোগ হওয়ায় তাঁকে সিসিইউতে রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top