বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে সেনা-নৌ-বিমান বাহিনী প্রধান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

রাত সাড়ে আটটার পর সেনা ও নৌপ্রধান হাসপাতালে পৌঁছান। রাত নয়টার পর বিমানবাহিনী প্রধান যোগ দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ একাধিক রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসএসএফ, পিজিআর ও পুলিশ মোতায়েন রয়েছে।

পিপলস নিউজ খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top