শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড: জুলাই গণহত্যার প্রথম রায়, দেশজুড়ে উল্লাস, সরকারের কঠোর সতর্কতা
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সাজা হয়েছে ৫ বছর কারাদণ্ড।
সোমবার সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সাড়ে চারশো পৃষ্ঠার রায়ের সারাংশ পাঠ করেন।
