ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, ঠেকানোর ক্ষমতা কারও নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পৃথিবীর কোনো শক্তিরই এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা নেই।
রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।














