শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে রুদ্ধশ্বাস এক জয়ে সুপার ফোর শুরু করল বাংলাদেশ
এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে পরাজিত করে দারুণভাবে নিজেদের মিশন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটার সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করে টাইগাররা।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ওপেনার তানজিদ শূন্য রানে ফিরে গেলেও, এরপর অধিনায়ক লিটন দাসকে সঙ্গে নিয়ে ৫৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন সাইফ হাসান।














