জাতিসংঘের কাছে রোহিঙ্গা সংকটে সাত দফা প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে একটি উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সাতটি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেছেন।














