প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও স্বাধীন পুলিশ কমিশনে ঐকমত্য: ঐকমত্য কমিশন
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে যে, একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন। এছাড়াও, একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনেও তারা ঐকমত্যে পৌঁছেছেন।














