গণতন্ত্রের নবযাত্রা: মঙ্গলবার সকালে বিজয়ী এমপি ও বিকেলে মন্ত্রিসভার শপথ
বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে বিজয়ী হওয়া জনপ্রতিনিধিরা এদিন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শনিবার রাতে নিশ্চিত করেছেন যে, ওই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে














