‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নের রূপরেখা: সংবিধান সংস্কার আদেশের খসড়া হস্তান্তর
দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ফসল ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নের উপায়-সম্পর্কিত সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে ঐকমত্য কমিশন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ এই সুপারিশ তুলে দেন। এ সময় কমিশনের সদস্য












