বয়স্ক প্রার্থী নিয়ে জটিলতায় বিএনপি: তরুণ প্রজন্মের ভোট হারানোর আশঙ্কা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি আসনে ৮০ বছরের বেশি বয়সী প্রার্থী মনোনয়ন দেওয়ায় অসন্তোষ ছড়িয়েছে বিএনপির তৃণমূলে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, বয়স্ক প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও তরুণ ভোটারদের সঙ্গে যোগাযোগের অভাবে দলের জয়ের সম্ভাবনা কমে যাবে। জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে তরুণ প্রজন্ম (জেন-জি) ভোটের বড় ফ্যাক্টর হয়ে উঠেছে














