‘ভোটের গাড়ি’র যাত্রা শুরু: নির্ভীক ভোটাধিকার ও নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন ড. ইউনূস
বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক গতিপথ নির্ধারণ এবং দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজিয়ে যাত্রা শুরু করল বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ‘ভোটের গাড়ি’। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে এই ব্যতিক্রমী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এই কর্মসূচির আওতায় ১০টি ‘সুপার ক্যারাভান’ বা সুসজ্জিত প্রচার যান দেশের ৬৪টি জেলা এবং ৩০০টি














