রক্তাক্ত শুক্রবার গাজায়: ইসরায়েলি হামলায় নিহত ১০৬, দুর্ভিক্ষে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা
গাজায় শুক্রবারটি রক্তাক্ত দিন হিসেবে চিহ্নিত হয়েছে—এমনটাই জানিয়েছে আল জাজিরার একজন সংবাদদাতা। দিনব্যাপী ইসরায়েলি হামলায় পুরো অঞ্চলজুড়ে ১০৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।














