আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানের জবানবন্দি: শেখ হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদের দমন করতে ফ্যাসিবাদী নেতা অ্যাডলফ হিটলারের মতো আচরণ করতেন বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে তিনি সাক্ষ্য দেন। চলমান গণহত্যা মামলায় তিনি ছিলেন প্রসিকিউশনের ৪৬তম সাক্ষী।














