‘সবকিছুর আগে বাংলাদেশ’ নীতিতে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ব: ফিন্যান্সিয়াল টাইমসে তারেক রহমান
যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে (এফটি) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিজয়ের বিষয়ে চূড়ান্ত আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। দেড় যুগের বেশি সময় ধরে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করলেও, তিনি জানিয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দ্রুতই দেশে ফিরবেন।














